ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

তালাক দেওয়ায় রাজশাহীতে স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেছেন স্বামী। অভিযোগ পেয়ে পুলিশ রবিউল ইসলাম ওরফে রবি (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

রোববার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় দামকুড়া থানা পুলিশ রবিউল ইসলাম ওরফে রবিকে গ্রেফতার করে। দামকুড়ার টিকর গ্রামে তার বাড়ি। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন।

সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিউল পাবনার সুজানগরের এক নারীর সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব গড়ে তোলেন। একপর্যায়ে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। তারপর কৌশলে ওই নারীকে দিয়ে তার স্বামীকে তালাক দেওয়ান। এরপর গত ১৩ আগস্ট রবিউল ওই নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই গোপনে রবিউল তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিভিন্ন আপত্তিকর ছবি তুলে রাখেন।

ওই নারীর অভিযোগ, রবিউল প্রায়ই মোবাইল ফোনে লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সাথে কথা বলতেন। তাদের সহযোগিতার নামে প্রতারণা করতেন। পাশাপাশি রবিউল তাকেও টাকার জন্য চাপ দিতে থাকেন। তখন তিনি বুঝতে পারেন, রবিউল আসলে একজন প্রতারক। তাই গত ১৪ সেপ্টেম্বর রবিউলকে তিনি তালাক দেন।

এতে ক্ষিপ্ত হয়ে রবিউল ওই নারীর নামেই একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আত্মীয়স্বজনকে পাঠাতে শুরু করেন। টাকা না দিলে এসব কর্মকাণ্ড বন্ধ হবে না বলেও হুমকি দেন।

নিরুপায় হয়ে ওই নারী দামকুড়া থানায় একটি অভিযোগ করেন। এরপর সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় পুলিশ রোববার রাতে রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক রবিউল তার অপরাধের কথা স্বীকার করেছেন।

পুলিশ কর্মকর্তা গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, দীর্ঘদিন ধরেই ভুয়া সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন প্রতারণামূলক কাজ করে আসছিলেন রবিউল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরাল করল স্বামী

আপডেট সময় ১০:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১