ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০২৩ বিশ্বকাপ জিততে চান তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিলেও সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ঠিকই অংশ নেবেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান। আর নেতৃত্ব তার অধীনে থাকলে সেবারই বাংলাদেশের হয়ে বিশ্বকাপ জিতবেন বলে মন্তব্য করেছেন এই টাইগার ড্যাশিং ওপেনার।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের বাজে সময়গুলো অনেকটা কাটিয়ে উঠেছে। ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলোর কাছে টাইগাররা এখন অহরহ জিতছে। কিন্তু একটা জায়গাতে টাইগাররা যোজন যোজন ব্যবধানে পিছিয়ে। বিশ্বকাপ ট্রফি জেতা হয়নি তাদের।

এবার সেই আক্ষেপ ঘোচাতে বদ্ধপরিকর টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সম্প্রতি সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ অতিথি হিসেবে যোগ দিয়ে তামিম আর্নল্ডের এক প্রশ্নের জবাবে বলেন, ‘২০২৩ বিশ্বকাপে যদি আমিই দলকে নেতৃত্ব দেই…প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়করা বলেছেন যে, ‘আমরা ভালো করতে চাই বা সেমিফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই’ এসব নানা কথা…কিন্তু আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যেতে চাই যে, শিরোপা জিততে এসেছি। স্রেফ খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব কাপ জিততে। এটাই আমার ভাবনায় আছে।’

এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তামিম বলেন ‘আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যাচ্ছি। ম্যাচ জিতেছি, বড় দলগুলোকে হারিয়েছি।’

খেলাগুলো স্পোর্টিং উইকেটে হলে বিষয়টা আরও ভালো হতো বলে জানান তিনি। তার ভাষ্যমতে, ‘ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ। তবে আদর্শ প্রস্তুতি হতো যদি স্পোর্টিং উইকেটে খেলতে দেখতাম দলকে। কারণ বিশ্বকাপের বিষয়টাই তো আলাদা। বাংলাদেশ অবশ্য আত্মবিশ্বাস নিয়ে যাচ্ছে বিশ্বকাপে, এটা দলের জন্য বাড়তি রসদ।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

২০২৩ বিশ্বকাপ জিততে চান তামিম

আপডেট সময় ০৭:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১