ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাইট শেয়ার ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক: 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রাইট শেয়ার ইস্যু করবে। পরিশোধিত মূলধন বাড়াতে ব্যাংকের পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কোম্পানিটি ১ আর ২ অনুপাতে অর্থাৎ দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই রাইট শেয়ার ইস্যু করা হবে বলেও ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৭ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাইট শেয়ার ইস্যু করবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

আপডেট সময় ০৬:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১