ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো গুপ্তধন!

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের জয়দেবপুর উপজেলায় একটি বাড়ির উঠান থেকে ১০০ বছরের পুরানো গুপ্তধন উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সদরের দিগধা গ্রামে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক ওই গুপ্তধন উদ্ধার করেন। এসময় সেখান থেকে ৩০ ভরি ওজনের ৩০টি রুপার মুদ্রা পাওয়া যায়।

জানা যায়, দুপুরে দিগেন মল্লিকের বাড়ির উঠানের মাটি কাটার সময় শ্রমিক উদ্রিসের কোদালে আঘাত লাগে। পরে একে একে বেড়িয়ে আসে ৩০টি শতবর্ষী রুপার মুদ্রা। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

জয়দেবপুর থানার বাড়িয়ার আমতলী ফাঁড়ির এসআই আশরাফ ঘটনাস্থলে গিয়ে ৩০টি রুপার মুদ্রা উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওই রুপার মুদ্রার গায়ে খোদাই করে লেখা আছে ইন্ডিয়ান ওয়ান রুপি ১৯০৭, ১৯১২, ১৯১৪ ও ১৯১৬ সাল। তাই মুদ্রাগুলো ১০০ বছরের পুরানো সে বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

রোববার সকালে বাড়িয়ার আমতলী পুলিশ ফাঁড়ির প্রধান এসআই আশরাফ জানান, শতবর্ষী রুপার মুদ্রাগুলো গাজীপুর আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগে জমা দেয়ার কাজ প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে বাড়ির উঠানে ১০০ বছরের পুরনো গুপ্তধন!

আপডেট সময় ১২:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১