ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সোনু সুদকে করোনাকালীন সময়ে নতুনভাবে চিনেছেন ভক্তরা। মহামারীতে সাহায্য চেয়েছেন, এমন কাউকেই খালি হাতে ফেরাননি তিনি।

এবার এ অভিনেতার বিরুদ্ধে উঠল কর ফাঁকি দেওয়ার অভিযোগ।

সোনু সুদ ও তার সহকর্মীরা ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ভারতের আয়কর দফতর এ তথ্য জানিয়েছেন।

তাদের দাবি, বিভিন্ন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মের মাধ্যমে সোনু সুদের এনজিও বিদেশ থেকে প্রায় ২.১ কোটি টাকা অনুদান তুলেছে। যা সরাসরি ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্টের আইন লঙ্ঘন করে।

এর আগে গত তিনদিন ধরে সোনু সুদের অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে বলেও জানায় আয়কর দফতরের কর্মকর্তারা। তল্লাশির সময় অভিনেতার বিরুদ্ধে কর ফাঁকি তথ্য প্রমাণ আয়কর দফতরের হাতে এসেছে।

আয়কর অফিসের তদন্তকারীরা সোনু সুদের এমন ২০টি বেনামী লেনদেনের খোঁজ পেয়েছেন। যেখানে ব্যবহার করা হয়েছে ভুয়ো ঠিকানা। এছাড়াও নগদ টাকার বিনিময়ে বেশ কয়েকটি চেক ইস্যু করা হয়েছে।

কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যেই বিভিন্ন পেশাগত পারিশ্রমিককে লোন হিসাবে দেখানো হয়েছে বলেও অভিযোগ। সব মিলিয়ে ২০ কোটি টাকা কর ফাঁকি দিয়েছে সোনুর সংস্থা।

সোনু সুদের বিরুদ্ধে অভিযোগ, করোনার সময়ে গত বছর জুলাইয়ে একটি নন প্রফিট চ্যারিটি ফাউন্ডেশনের শুরু করেন তিনি। সেই এনজিওতে এখনও পর্যন্ত অনুদান জমা পড়েছে ১৮ কোটি টাকা। যার মধ্যে ১.৯ কোটি টাকা ব্যবহার করা হলেও বাকি টাকা এখনও সংস্থাটির ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে।

সম্প্রতি লখনৌয়ের একটি রিয়েল এস্টেট ফার্মের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সোনু সুদের কোম্পানির। দুই সংস্থার আর্থিক লেনদেনের উপরেও নজর রাখছে আয়কর বিভাগ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সোনু সুদের বিরুদ্ধে ২০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

আপডেট সময় ১০:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১