ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঝিকরগাছায় প্রবীণ আওয়ামী লীগ নেতা খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি, তিনবার নির্বাচিত ইউপি সদস্য ছিদ্দিক হোসেন (৬৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

জানা যায়, তিনি বাইসাইকেল যোগে সন্ধ্যা সাতটার দিকে বাঁকড়া বাজার থেকে নিজ বাড়ি বালিয়াডাঙ্গায় ফিরছিলেন। যাওয়ার পথে বাঁকড়া টু দিগদানা সড়কের অতুলের মোড়ের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। এ সময় এলাকাবাসী তাকে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন।

নিহতের স্বজনরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত ছিদ্দিক হোসেনের মাথার পেছনে ধারালো দা দিয়ে কোপ দেয়া হয়েছে বলে তার ভাইপো প্রভাষক মাহাবুর রহমান জানিয়েছেন। তবে কারা, কেন বা কি কারণে তাকে হত্যা করেছে তা সকলের অজানা রয়েছে।

তিনি বাঁকড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা-খোশালনগর) থেকে তিন বার ইউপি সদস্য ছিলেন এবং বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কমিটির সহসভাপতি ছিলেন।

বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শিকদার মতিয়ার রহমান জানিয়েছেন, ঘটনা শোনার সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থলে কোন আলামত পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঝিকরগাছায় প্রবীণ আওয়ামী লীগ নেতা খুন

আপডেট সময় ১১:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭