ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

জমি খুঁড়তেই ভালো মানের হীরা পেলেন চার শ্রমিক!

আকাশ নিউজ ডেস্ক:

হীরা বলতেই চোখের সামনে ভেসে ওঠে আলোর বিচ্ছুরণ ঘটানো এক টুকরো পদার্থ। সাদার পাশাপাশি কালো, সবুজ, নীল, গোলাপি, বেগুনি, হলুদ ও লালসহ অনেক রঙের হীরা পাওয়া যায়। ১৫ বছরের অক্লান্ত পরিশ্রমের পর সম্প্রতি মধ্যপ্রদেশের চার শ্রমিকের ভাগ্য খুলল। মাটি খুঁড়ে ৮.২২ ক্যারাটের ভালো মানের হীরা পেয়েছেন তারা।

খবরে বলা হয়, মধ্যপ্রদেশের পান্না জেলা হীরার খনির জন্য বিখ্যাত। পান্নার হিরাপুর তাপারিয়া এলাকায় গত ১৫ বছর ধরে একের পর এক জমি লিজ নিয়েছেন চার শ্রমিক। এরপর থেকে তারা ওই জমিতে হীরা খোঁজার অভিযানে নামেন। তাদের আশা, এক সময় হীরা ঠিকই খুঁজে পাবেন।

শ্রমিকদের একজন রঘুবীর প্রজাপতি সংবাদ মাধ্যমকে জানান, খনিতে কাজ করার সুবাদে তাদের অভিজ্ঞতা ছিল। এ কারণে ছোট ছোট পরিত্যক্ত খনি লিজ নিতেন হীরা খুঁজে পাওয়ার আশায়। কিন্তু প্রতিবারই তাদের খালি হাতে ফিরতে হয়েছে।

তিনি জানান, এ বছরের শুরুতেই হিরাপুরে একটি জমি লিজ নিয়েছিলেন তারা। গত ছ’মাস ধরে সেই জমিতে হীরা খুঁজতে থাকেন। এই জমি তাদের হতাশ করেনি। জমি খুঁড়ে তারা ৮.২২ ক্যারেটের হীরা পেয়েছেন। আর সেই হীরা খুঁজে পেয়েছেন রঘুবীর নিজেই।

হীরা পাওয়ার ঘটনায় আলোচনায় আসেন তারা। এ ঘটনায় জেলা প্রশাসক সঞ্জয়কুমার মিশ্র জানিয়েছেন, হীরাটি নিলামে তোলা হবে। নিলামে যে টাকা পাওয়া যাবে তার ওপর রয়্যালটি এবং কর কাটার পর চার শ্রমিকের হাতে বাকি টাকা তুলে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

জমি খুঁড়তেই ভালো মানের হীরা পেলেন চার শ্রমিক!

আপডেট সময় ০৯:৩৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১