ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বুধবার ব্যাপক রদবদল আনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের পদাবনতি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বিচারমন্ত্রী করা হয়েছে তাকে। সেই সাথে আরও দুইটি দায়িত্ব পেয়েছেন তিনি। তাকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে নতুন এই দায়িত্ব বণ্টন করা হয়।

সম্প্রতি আফগানিস্তান সংকট মোকাবেলায় ডোমিনিক রাবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকেই তিনি আলোচনায় ছিলেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাসের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে পদচ্যুত করা হয়েছে। বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডকে তার পদ থেকে সরানো হয়েছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তার পদ ধরে রেখেছেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিককে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কনরাজভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে আমান্দা মিলিংকে।

আমান্দা মিলিং বলেছেন, ‘আমি যে দায়িত্ব পালন করেছি তা আমার জন্য সম্মানের। আমি আমাদের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।’

এদিন ডোমিনিক রাবকে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে হাসিমুখে বেরিয়ে যেতে দেখা যায়। নতুন পদে তিনি খুশি কিনা সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। কিন্তু ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো ইমেইলে ডোমিনিক রাবের নতুন পদের বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার মন্ত্রিসভায় রদবদলের কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবারও মন্ত্রিসভা ঢেলে সাজানোর কাজ চলতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব

আপডেট সময় ১১:৩৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১