ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বার্বিকে হারিয়ে মিমের চোখে জল

আকাশ বিনোদন ডেস্ক :

সকাল থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত মিমের সঙ্গে থাকতো বার্বি। মিম বাসায় না থাকলে তার খাটের নিচেই বসেই সময় কাটাতো বিড়ালটি।

কিন্তু অনেক চেষ্টা করেও এই অভিনেত্রী তার প্রিয় পোষা প্রাণিটিকে বাঁচাতে পারলেন না।
বার্বির মৃত্যুর দুই দিন হলেও মিমের চোখে তাকে হারানোর কষ্ট কমছেই না। এখনো ওর কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ছেন বিদ্যা সিনহা মিম।

চার মাসের বিড়ালটি নিয়ে মিম জানান, তিনি বাসায় না থাকলে বিড়ালটি বেশির ভাগ সময় তার খাটের নিচে থাকত। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) শুটিংয়ের জন্য বাইরে ছিলেন তিনি। খাওয়ানোর জন্য সহকারী খাটের নিচ থেকে বিড়ালটিকে টেনে বের করতে গিয়েই অঘটনটি ঘটে। জোরে টান লেগে আঘাত পায় সে। এরপর চিকিৎসক চেষ্টা করেও বিড়ালটিকে বাঁচাতে পারেনি।

বিড়ালকে হারিয়ে বিষণ্ণ মিম বলেন, ‘বিড়ালটি আমার সন্তানের মতো ছিল। ওর মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে। সেটা অনেকটা প্রিয়জনের মৃত্যুর মতোই। বার্বি সারা দিন কাঁদিয়েছে আমাকে। এখনো ওর কথা মনে পড়লেই কান্না আসছে। ’

বার্বি ছাড়াও মিমের ক্যান্ডি নামে পাঁচ বছর বয়সী আরেকটি বিদেশি জাতের বিড়ালছানা রয়েছে।

বর্তমানে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিম। সিনেমাটিতে আইটি স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বার্বিকে হারিয়ে মিমের চোখে জল

আপডেট সময় ১০:৩৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১