ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিস্ময়কর প্রযুক্তি দিয়ে শত্রুদের নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনা কর্মকর্তার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিস্ময়কর সব প্রযুক্তি ব্যবহার করে ইরানের শত্রুদেরকে ন নিষ্ক্রিয় করে দিতে হবে। ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আলী রশিদ মঙ্গলবার এ কথা বলেছেন।

জেনারেল রশিদ ইরানের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আশতিয়ানির সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে এ কথা বলেন। বৈঠকে সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেনারেল আশতিয়ানিকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির কমান্ডার জেনারেল রশিদ নিজের সন্তুষ্টি প্রকাশ করেন ও শুভেচ্ছা জানান।

তিনি আশা করেন, নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় ইরানের সামরিক বাহিনীর সামগ্রিক উন্নয়ন ঘটবে।

তিনি বলেন, সামরিক ক্ষেত্রে ব্যবস্থাপনা এবং সমস্ত চেইন অব কমান্ডের সঙ্গে নতুন প্রতিরক্ষামন্ত্রীর বিশেষ যোগাযোগ রয়েছে যা সামরিক বাহিনীর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ করে জেনারেল রশিদ বলেন, “আমরা আশা করি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনকালে দেশের সেনাবাহিনী এবং অন্যান্য কোরের মধ্যে যোগাযোগ বাড়বে।”

পাশাপাশি তিনি ইরানের সামরিক বাহিনীকে শত্রুর মোকাবেলায় আরও উন্নত অস্ত্র ও প্রযুক্তি উৎপাদনের আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিস্ময়কর প্রযুক্তি দিয়ে শত্রুদের নিষ্ক্রিয় করে দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনা কর্মকর্তার

আপডেট সময় ০৫:১৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১