ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এবার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে জেসিএস ঘোষণা করেছিল যে, অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

জাপানের কোস্ট গার্ডও রিপোর্ট করেছিল, একটি বস্তু নিক্ষেপ করেছিল এবং সেটা একটি ব্যালিস্টিক মিসাইল হতে পারে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার জাতিসংঘের প্রস্তাবনা পরিপন্থী। দক্ষিণ কোরিয়া আর জাপান বিস্তারিত কিছু জানায়নি।

এই পরীক্ষার মাত্র কিছুদিন আগে উত্তর কোরিয়া দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল, যা জাপানের বেশিরভাগ স্থানে আঘাত হানতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করেনি।

তবে পরিষদ মনে করে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তার চেয়ে বেশি ধ্বংসাত্মক। কারণ এটি বড় আর শক্তিশালী বোমা বহন করতে পারে এবং অনেক দ্রুত বেশি দূরে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার জোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

আপডেট সময় ০১:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১