ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ বছর বয়সী ছেলে রয়েছে যশের, জানালেন প্রাক্তন স্ত্রী

আকাশ বিনোদন ডেস্ক :

নুসরাত জাহানের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে যশ দাসগুপ্তের স্ত্রী ছিলেন সংবাদকর্মী শ্বেতা সিংহ কালহানস। তাদের ডিভোর্স হয়েছেন অনেক আগেই।

এই সংসারে ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে যশের। বিষয়টি অনেকেরই অজানা।
সম্প্রতি পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ ও ছেলে প্রসঙ্গে কথা বলেন শ্বেতা। বর্তমানে তিনি থাকেন মুম্বাইয়ে, সেখানেই করেন চাকরি।

তিনি বলেন, ‘নিজের মতোই আছি। সংবাদমাধ্যমে কাজ করছি। বহু বছর আগে যশের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। বিয়ে হয়েছিল মুম্বাইতে। আমাদের একটি ১০ বছরের ছেলেও রয়েছে। ’

যশের সঙ্গে নুসরাতের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না। ’

এছাড়া যশের প্রাক্তন প্রেমিকা পুনম ঝাকে নিয়েও কিছু বলেননি শ্বেতা সিংহ কালহানস। তবে ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে যশের প্রতি কোনো অনুভূতি নেই জানিয়েছে তিনি বলেন, ‘যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিল, সেদিন থেকেই ওর জন্য আমার ভালোবাসা উধাও হয়ে গিয়েছে। ’

নিখিলের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থাতেই অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নাম জুড়ে যায় নুসরাতের। তাদের প্রেমের বিষয়টি এখন সবারই জানা।

গত ২৬ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। তার ছেলের বাবা কে, এই প্রশ্নের উত্তর না দিয়ে বারবারই পাশ কাটিয়েছেন তিনি। যদিও গুঞ্জন রয়েছে, নুসরাতের সন্তানের বাবা নাকি যশই!

২০১৭ সালে এই যুগলের প্রথম ছবি— ‘ওয়ান’। তখন থেকে তাদের আলাপ, বন্ধুত্ব। তারপর ২০২০ সালে ‘এসওএস কলকাতা’-র শুটিংয়ের সময় থেকে ঘনিষ্ঠতা বাড়ে যশ এবং নুসরাতের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ বছর বয়সী ছেলে রয়েছে যশের, জানালেন প্রাক্তন স্ত্রী

আপডেট সময় ১০:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১