ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশের কাছে ঈর্ষণীয়’

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয় বলে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশিদ আলম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা এলাকায় কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. আবুল বাসার খুরশিদ আলম বলেন, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য ব্যবস্থা পৃথিবীর অনেক দেশের কাছে ঈর্ষণীয়। আমরা জোর দিয়ে বলতে পারি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে কাজগুলো করে যাচ্ছি, সেটা অবশ্যই বিশ্বের জন মানুষের কাছে সমাদৃত, সারা বিশ্বের কাছেও সমাদৃত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশা করবো সিএমএসডি আমাদের সঙ্গে যেভাবে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও সেই যাত্রা অব্যাহত থাকবে। এখানে যারা অন্যান্য হাসপাতালের পরিচালক আছেন, যারা আমাদের প্রধান অতিথির কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি নেবেন, আমি তাদের কাছে বিনিত অনুরোধ করবো, এই অ্যাম্বুল্যান্সগুলো যেন সচল থাকে। অ্যাম্বুল্যান্সগুলো যেন মানুষের সেবা দিতে পারে সেটার ব্যাপারে নজর রাখবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় দূতাবাসের হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমএসডি পরিচালক আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ।

আলোচনা শেষে অ্যাম্বুলেন্সগুলোকে বিভিন্ন হাসপাতালের পরিচালকের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা অনেক দেশের কাছে ঈর্ষণীয়’

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১