ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

নতুন সংসারে ২ সন্তানের মা হলেন মাহি!

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের ৬ মাস পার হওয়ার আগেই নতুন সংসার শুরু করলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর) সাবেক ছাত্রলীগ নেতা ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই রকিব সরকারের সঙ্গে নতুন সংসার শুরু করেছেন তিনি।

মাহি ও রকিব দু’জনেরই দ্বিতীয় বিয়ে এটি। তবে মাহির আগের ঘরে কোনো সন্তান না থাকলেও রকিবের রয়েছে দুইটি সন্তান। আর সব জেনেই নাকি নতুন সংসারে এই সন্তানদের দায়িত্ব মাহি নিজেই নিয়েছেন।

জানা যায়, মাহির সদ্য বিবাহিত স্বামী রকিবের প্রথম সংসারের দুই সন্তান সোয়াইব ও সাইয়ারা। তবে মাহির বর্তমান স্বামীর সঙ্গে তার প্রথম স্ত্রীর ডিভোর্স হয়েছে কিনা সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

এদিকে মাহি ও রকিবের বিয়েতে শুভ কামনা জানিয়েছেন মাহির সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভ কামনা। মাহির দ্বিতীয় স্বামী রকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’

গত ৬ সেপ্টেম্বর ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি একটি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন শুরু হয়- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী। আর এই ঘোষণাটিই ‘সারপ্রাইজ’ হিসেবে দিতে যাচ্ছেন ‘জান্নাত’খ্যাত অভিনেত্রী। যদিও সারপ্রাইজটি গোপন রাখতে পারেননি মাহি। আগেই রকিবের সঙ্গে তার বিয়ের বিষয়টি প্রকাশ পেয়ে যায়।

বর্তমানে মাহি গাজীপুরে রকিবের বাসাতেই আছেন। সঙ্গে রয়েছে রকিবের প্রথম সংসারের দুই সন্তানও। রকিব বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য। এছাড়াও তিনি গাড়ি ব্যাবসায়ী, ‘সনি রাজ কার প্যালেস’ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।

অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

নতুন সংসারে ২ সন্তানের মা হলেন মাহি!

আপডেট সময় ১০:০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১