ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ব্রিটনি

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স আবারও বিয়ে করতে যাচ্ছেন। এবার তিনি ঘর বাঁধতে চলেছেন তার দীর্ঘদিনের প্রেমিক স্যাম আজগারিকে।

ব্রিটনির চেয়ে স্যাম ১২ বছরের ছোট।

সামাজিক মাধ্যমে হাতে আংটির ছবি শেয়ার করে নিজেই সুখবরটি দিয়েছেন এই গায়িকা। তবে তিনি নিজেই নাকি বাগদানের খবরটি বিশ্বাস করতে পারছেন না বলে উল্লেখ করেন।

‘স্ট্রোংগার’খ্যাত গায়িকা একটি ভিডিও ও ছবি পোস্ট করে তার আঙ্গুলে থাকা আংটিটি দেখান। ক্যাপশনে লেখেন, ‘আমি নিজেই এটি বিশ্বাস করতে পারছি না’!

এছাড়া ব্রিটনি ও আজগারি আলাদাভাবে একে অপরকে আলিঙ্গনের ছবিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। আজগারির ম্যানেজার তাদের বাগদানের বিষয়টি পশ্চিমা সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন।

ব্রিটনির এটি তৃতীয় বিয়ে। এর আগে ২০০৪ সালে ছোটবেলার বন্ধু জেমস আলেকজান্ডারকে প্রথম বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের মাত্র ৫৫ ঘণ্টার ব্যবধানে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর নৃত্যশিল্পী কেভিন ফেডারলিনের সঙ্গে ঘর বাঁধেন ৩৯ বছর বয়সী এই সংগীতশিল্পী। এই সংসারে তাদের দুই সন্তান জন্ম নেয়। ২০০৭ সালে ব্রিটনির দ্বিতীয় বিয়েটিও ভেঙে যায়।

এরপর দীর্ঘদিন একা ছিলেন ব্রিটনি। পরে ২০১৬ সালে একটি মিউজিক ভিডিওর সেটে দেখা হয় ব্রিটনি ও আজগারির। সেখান থেকে পরিচয় ও প্রেমের সম্পর্কে জড়ান তারা। জন্মসূত্রে ইরানীয় স্যাম, পেশায় তিনি ফিটনেস ট্রেলার ও অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

১২ বছরের ছোট প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ব্রিটনি

আপডেট সময় ১০:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১