ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্বিতীয়’ বিয়েটা করেই ফেললেন মাহি

আকাশ বিনোদন ডেস্ক :

তিন মাস ধরে গুঞ্জন চলছিল, গাজীপুরের এক ব্যবসায়ী ও রাজনীতিককে বিয়ে করতে চলেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই গুঞ্জনকে সত্যি করে অবশেষে রাকিব সরকার নামে ওই ব্যবসায়ীকেই স্বামী হিসেবে কবুল করে নিলেন অভিনেত্রী। রবিবার রাত ১২টা ০৫ মিনিটে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

এদিন রাতেই নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সুখবরটি জানান স্বয়ং মাহিয়া মাহি। নায়িকা তার স্ট্যাটাসে লেখেন, তারা রবিবার বিয়ে সেরেছেন। এর আগে রাকিব সরকারের সঙ্গে তার বিয়ের যে খবর প্রকাশ হয়েছিল, সেটি ভুয়া ছিল।

বিয়ের এ খবরে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শিহাব শাহীন, ইফতেখার চৌধুরী, চিত্রনায়িকা নিপুণ, নুসরাত ফারিয়া, বাঁধন সরকার পূজা, শ্রাবণ্য তৌহিদাসহ অনেকে।

সম্প্রতি মাহি ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। অনেকেরই ধারণা করেছিলেন, এদিন নায়িকা তার দ্বিতীয় বিয়ের কথাই প্রকাশ করবেন। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। ১৩ সেপ্টেম্বর শুরু হতেই বিয়ে করে নিলেন এবং কথা মতো সারপ্রাইজটা দিয়েও দিলেন।

তবে মাহি এটিকে দ্বিতীয় বিয়ে হিসেবে দাবি করলেও নেটিজেনদের দাবি, এটি নায়িকার তিন নম্বর বিয়ে। ২০১৬ সালের মাঝামাঝি শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবক মাহিকে তার স্ত্রী বলে দাবি করেছিলেন। শাওন জানিয়েছিলেন, তাদের বিয়ে হয়েছে। তারা নাকি এক মাস সংসারও করেছেন।

ওই সময় শাওনের সঙ্গে তোলা মাহির বেশ কিছু অন্তরঙ্গ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা হয়। তারই মাঝে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেন মাহি। সে সময় মাহির করা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নায়িকার স্বঘোষিত স্বামী শাওন।

এরপর ২০১৬ সালের ১৬ জুন আদালতে এক লাখ টাকা মুচলেকায় জামিন পান শাওন। এর পরের বছর তাকে ওই মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। তিনি অব্যাহতি পানও। এরপর আর স্বামীর দাবি নিয়ে মাহির সামনে দাঁড়াননি শাওন।

এদিকে গত জুনে দ্বিতীয় স্বামী অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, তিনি এবং অপু একসঙ্গে থাকছেন না। এর কিছুদিন পর থেকেই ব্যবসায়ী-রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছড়ায়, তারা বিয়ে করছেন বলেও রব ওঠে। অবশেষে হাওয়া থেকে পাওয়া খবরই সত্যি হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্বিতীয়’ বিয়েটা করেই ফেললেন মাহি

আপডেট সময় ১২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১