ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা: ত্রাণমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রণয়নে রাজনীতিকরণ হয়েছে: প্রধানমন্ত্রী অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সু চির বক্তব্য ভাওতাবাজি: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ রবিবার ব্যক্তিগত সফরে রংপুর পল্লীনিবাসের সামনে নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যাচাই-বাছাইয়ের পর ফেরত নেয়া হবে বলে সু চি যে বক্তব্য দিয়েছেন, তা ভাওতাবাজি বলে মন্তব্য করেছেন।

২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্টে হামলার জের ধরে রোহিঙ্গাদের দমনে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা, জুলুম, নিপীড়ন ও ঘর বাড়িতে আগুন দেয়া হয়। নির্যাতন থেকে বাঁচতে চাল লাখের মতো রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। পালিয়ে আসা রোহিঙ্গারা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

রোহিঙ্গাদের ওপর বর্মি সেনাদের বর্বর হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে পড়ে মিয়ানমার। বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা হয়। এরশাদ বলেন, ‘সু চি বলেছে, আমরা বেছে বেছে রোহিঙ্গাদের ফেরত নেব। কিন্তু তাদের চিহ্নিত করবে কিভাবে? তাদের তো আইডি কার্ড নেই, ভিসাও নেই। সুতরাং তাদের চেনারও উপায় নেই।’

আন্তর্জাতিক চাপে মিয়ানমার ভীত নয় বলে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে সু চি জানালেও পরে আরেক বক্তব্যে কিছু শরণার্থীকে যাচাই বাছাই করে ফেরত নেয়ার কথা জানান সু চি।

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আজ বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। অনেকেই মনে করেন তাদের ফিরে যাওয়া উচিৎ। কিন্তু আমার মনে হয় সেটা হবে না। হয়তো মিয়ানমার সরকার তাদের ফেরত নেবে না। এই ভার আমাদের বহন করতে হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির নির্বাহী সদস্য কাউন্সিলর শাফিউল ইসলাম শাফিসহ রংপুর জেলা ও নগর জাতীয় পার্টির নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার

সু চির বক্তব্য ভাওতাবাজি: এরশাদ

আপডেট সময় ০৩:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭