ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীকে জড়িয়ে ধরা সেই কাউন্সিলর বললেন, ‘আমি রিহার্সাল করেছি’

আকাশ জাতীয় ডেস্ক:

শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নারীকে জোর করে জড়িয়ে ধরেন একজন। সেই নারী অনেক চেষ্টা করে শেষ পর্যন্ত তার কাছ থেকে ছাড়া পান।

এ ঘটনার একটি ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়।

জানা যায়, নারীকে জড়িয়ে ধরা ওই মানুষটি হলেন চিত্তরঞ্জন দাস। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘আপত্তিকর’ ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী থানায় চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে মামলা করেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মুরাদুল ইসলাম।

ওই ঘটনার বিষয়ে চিত্তরঞ্জন দাস গণমাধ্যমকে বলেন, ‘এটি কোনো আপত্তিকর ভিডিও নয়। আমি ওই নারীর সঙ্গে নাটকের রিহার্সাল করেছি। এটি মূলত একটি নাটকের সংলাপ। আমার এলাকার বরদেশ্বরী মন্দিরে চিত্রায়িত। ভিডিওটি খেয়াল করলেই বুঝবেন। ’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ওই নারী সোফায় বসে আছেন। সেখানে এসে হাজির হন চিত্তরঞ্জন দাস। তিনি ওই নারীকে কিছু একটা বলেন। এরপর তাকে সোফা থেকে উঠে আসার জন্য হাত দিয়ে ইশারা করেন। প্রথমে ওই নারী উঠতে চাচ্ছিলেন না। পরে তিনি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কাউন্সিলর তাকে জোর করে জড়িয়ে ধরেন। এ সময় ওই নারী তার কাছ থেকে ছাড়া পেতে চেষ্টা করেন। অনেক চেষ্টার পর শেষে পর্যন্ত তিনি ছাড়া পান।

এ বিষয়ে সবুজবাগ থানার ওসি জানান, ফেসবুকে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী থানায় এসে চিত্তরঞ্জন দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নারীকে জড়িয়ে ধরা সেই কাউন্সিলর বললেন, ‘আমি রিহার্সাল করেছি’

আপডেট সময় ০৬:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১