ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মারাত্মক অবনতির’ পর নতুন মার্কিন সম্পর্ককে গুরুত্ব দিয়ে যা বললেন শি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী পরাক্রমশালী দেশের প্রেসিডেন্ট দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো কূটনৈতিক বিভিন্ন ইস্যুতে ফোনালাপ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলার বিষয়টি গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নতুন এই মার্কিন সম্পর্ককে গুরুত্ব দিয়ে জো বাইডেনের উদ্দেশ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দু’দেশের মধ্যে সম্পর্কের ‘মারাত্মক অবনতির’ জন্য বেইজিংয়ের ব্যাপারে গ্রহণ করা মার্কিন নীতিমালা দায়ী এবং এ ক্ষেত্রে বিশ্বের ভবিষ্যত প্রশ্নে সম্পর্ক স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ।

আজ শুক্রবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। শি’র উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, ‘চীন ও যুক্তরাষ্ট্র তাদের সম্পর্ক বজায় রাখতে পারে কি-না তা বিশ্বের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ায় এবং চীনের মানবাধিকার রেকর্ড প্রশ্নে আমেরিকার কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যায়। এ ছাড়া প্রযুক্তিগত প্রাধান্য প্রশ্নে প্রতিযোগিতা এবং করোনাভাইরাসের উৎস নিয়ে বিতর্ক দু’দেশের মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটে। তবে বিগত সাত মাস পরে দুই দেশের দুই নেতার মধ্যে এই ফোনালাপ আশা দেখাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মারাত্মক অবনতির’ পর নতুন মার্কিন সম্পর্ককে গুরুত্ব দিয়ে যা বললেন শি

আপডেট সময় ০৬:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১