ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকা চুক্তি লঙ্ঘন করেছে: তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবানের ঘোষিত অন্তর্বর্তী সরকারের কয়েকজন মন্ত্রীর নাম আমেরিকার সন্ত্রাসী কালো তালিকায় থাকার ঘটনাকে ‘দোহা চুক্তির’ লঙ্ঘন বলে অভিহিত করেছে তালেবান।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, “ইসলামি আমিরাত আফগানিস্তান এ ঘটনাকে ‘দোহা চুক্তির’ সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে এবং এর ফলে আমেরিকা ও আফগানিস্তান উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।”

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তাবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন।

গত মঙ্গলবার রাতে মোল্লাহ হাসান আখুন্দের নেতৃত্বে তালেবানের নয়া অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন জাবিহুল্লাহ মুজাহিদ। তার পক্ষ থেকে ‘ইসলামি আমিরাত’ আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায়, ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হাক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

তালেবান মুখপাত্র মুজাহিদ এ সম্পর্কে আরও বলেছেন, হাক্কানি পরিবার ইসলামি আমিরাতের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের আলাদা কোনও নাম বা সংগঠন নেই।

মুজাহিদ বলেন, দোহা চুক্তিতে কোনও ধরনের ব্যতিক্রম ছাড়া ইসলামি আমিরাতের সকল সদস্যকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। কাজেই তাদের নাম জাতিসংঘ এবং আমেরিকার কালো তালিকা থেকে বাদ দেওয়া উচিত ছিল। কিন্তু তালেবানের এ দাবি এখন পর্যন্ত ওয়াশিংটন মেনে নেয়নি।

তালেবান গত মঙ্গলবার যে মন্ত্রিসভা ঘোষণা করে তাতে এই গোষ্ঠীর নেতাদের বাইরে কারও নাম নেই। সমালোচকরা বলছেন, তালেবান আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের যে ঘোষণা দিয়েছিল, গঠিত সরকারে তার প্রতিফলন দেখা যায়নি এবং এই সরকারে আফগানিস্তানের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকা চুক্তি লঙ্ঘন করেছে: তালেবান

আপডেট সময় ১২:৪৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১