ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক!

আকাশ নিউজ ডেস্ক:

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালিয়ে গেছেন স্ত্রী। প্রত্যেকবারই নতুন প্রেমিকের হাত ধরে। তবু স্ত্রী হিসেবে তাকেই গ্রহণ করতে চান স্বামী।

ভারতের আসামের নওগাঁ জেলার বাসিন্দা ওই নারী ও তার স্বামীর দাম্পত্য জীবন ১০ বছরের। তিনটি সন্তানও আছে তাদের। যার মধ্যে ছোটটির বয়স তিন মাস।

গত ৪ সেপ্টেম্বর তিন মাসের ওই শিশুকে প্রতিবেশীর বাড়িতে রেখে চলে যান ওই নারী। তার শ্বশুরের অভিযোগ, এ নিয়ে ২৫ বার বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন তার পুত্রবধূ। আর প্রতি বারই তিনি ঘর ছেড়েছেন নতুন প্রেমিকের সঙ্গে।

পালানোর সময় স্ত্রী সঙ্গে করে ২২ হাজার রূপি এবং দামি গয়নাও নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বামী।

ওই নারীর স্বামী গ্যারেজে কাজ করেন। ফিরে এসেই দেখেন স্ত্রী বাড়িতে নেই। নেই তিন মাসের শিশুটিও। খোঁজ নিয়ে জানতে পারেন এক প্রতিবেশীর বাড়িতে শিশুটিকে রেখে গেছেন তার স্ত্রী। ছাগলের খাবার আনতে যাচ্ছেন বলে তিনি শিশুটিকে রেখে যান। তারপর আর ফেরেননি।

ওই নারীর স্বামী বলেছেন, ‘‘বাড়ি ফিরে দেখি আমার রূপি এবং নিজের গয়নাও নিয়ে গেছে স্ত্রী। বুঝতে পারি তিন মাসের শিশুটিকে ফেলে রেখে আবার পালিয়ে গেছে ও।’’ যদিও স্ত্রী আগের মতো ফিরে এলে তাকে মেনে নেবেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

আসামের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর ঘর ছেড়ে ২৫ বার পালালেন স্ত্রী, প্রত্যেকবারই নতুন প্রেমিক!

আপডেট সময় ১০:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১