ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাকিবের রহস্যময় পোস্টে ফেসবুক তোলপাড়

আকাশ স্পোর্টস ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। পর পর দুই ম্যাচে উইকেটশূন্য তিনি।

এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি।

সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র। এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব ।যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?

ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা। অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২২ হাজার রিয়েক্ট জমা পড়েছে ইতোমধ্যে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

সাকিবের রহস্যময় পোস্টে ফেসবুক তোলপাড়

আপডেট সময় ০৯:৫৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১