ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভাবের তাড়নায় সাবেক ইউপি চেয়ারম্যানের ‘আত্মহত্যার চেষ্টা’

আকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীর আলম মধু (৫৮)। এই নামই তার পরিচয়। পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিন বার। সততা ও আদর্শের কারণে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতা এখন প্রচণ্ড অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। বুধবার রাতে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

জানা যায়, নব্বই দশকের মাঝামাঝি সময়ে তিনি আ.লীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯৮ সালে প্রথমবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হন। এর পর ২০০৩ ইউপি নির্বাচনেও তিনি নির্বাচিত হন। পরে ২০০৮ সালে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে ইউপি চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে সে নির্বাচনে তিনি জিততে পারেননি। ২০১১ সালে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন।

সব মিলিয়ে ১৮ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু বেশ কিছু দিন ধরে তার আর্থিক অবস্থা ভালো যাচ্ছিল না। এ অবস্থায় বুধবার রাতে কিছু ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। লিভার ওয়াশ করে তাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

জাহাঙ্গীর আলমের ভাতিজা সুলতান আহমেদ বলেন, চাচা সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। পরিবারের কথা না ভেবে নিজের উপার্জিত অর্থ মানুষের জন্য ব্যয় করেছেন। এখন তিনি নিজেই অর্থকষ্টে ভুগছেন। এ কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভাবের তাড়নায় সাবেক ইউপি চেয়ারম্যানের ‘আত্মহত্যার চেষ্টা’

আপডেট সময় ০৬:১৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১