ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তান নিয়ে রাশিয়া-ভারত বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল বুধবার নয়াদিল্লিতে এক বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে দুই পক্ষ আফগানিস্তানের রাজনৈতিক, নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বলে ভারতীয় এক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

বৈঠকে আফগানিস্তানে ভারত ও রাশিয়ার মধ্যকার রাজনৈতিক-নিরাপত্তা সহযোগিতার উল্লেখযোগ্য বৃদ্ধির আকাঙ্ক্ষা, গুরুত্ব এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দুপক্ষই জৈশ-ই-মুহাম্মাদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম পর্যালোচনা করেছে। বৈঠকে এই সংকটময় সময়ে আফগানিস্তানকে সহায়তা করার জন্য মস্কো ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। সম্প্রতি ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, আফগানিস্তানের এই অস্থিরতা কাশ্মির ও রাশিয়াতেও ছড়িয়ে পড়তে পারে। তাই ভারত-রাশিয়ার এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার আফগানিস্তানে তালেবান নতুন মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার পরই কাবুলের রাস্তায় বিক্ষোভ করেছেন নারীসহ কয়েকশ’ মানুষ। ওই বিক্ষোভে তালেবানের বিরুদ্ধে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, নতুন সরকার ঘোষণার পরদিনই তালেবানের সাংস্কৃতিক কমিশন আফগান নারীদের সব ধরনের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে।

অন্যদিকে, দেশটির নবনিযুক্ত শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, আজকের দিনে পিএইচডি আর স্নাতকোত্তর ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ক্ষমতায় এসেছে। তাদের পিএইচডি, স্নাতকোত্তর কিংবা হাইস্কুলের ডিগ্রিও নেই। তারপরও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে আর তারাই ‘সর্বশ্রেষ্ঠ’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তান নিয়ে রাশিয়া-ভারত বৈঠক

আপডেট সময় ০৮:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১