ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক: 

রাশিয়ার শিল্প উদ্যোক্তাদের বাংলাদেশে সার, সিমেন্ট, চামড়া ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

বুধবার (০৮ সেপ্টেম্বর) শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তেভিক ম্যানটিটস্কির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো গোলাম ইয়াহিয়া, মন্ত্রীর একান্ত সচিব মো আব্দুল ওয়াহেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী রাশিয়ার রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় সারের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া সিমেন্ট, হালকা প্রকৌশল, চামড়া, সিরামিক, ওষুধ, কাগজ, জাহাজ নির্মাণ ও রসায়নখাতে যৌথ বিনিয়োগের মাধ্যমে দু’দেশের বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো যায়।

তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং রাশিয়ার ফেডারেল এজেন্সি অন টেকনিক্যাল রেগুলেটিং অ্যান্ড মেট্রোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তাগিদ দেন।

প্রস্তাবিত সমঝোতা চুক্তির খসড়া এরইমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রাশিয়ার কাছে উপস্থাপন করা হয়েছে। প্রয়োজনে তা সংশোধন করে আবার পাঠানো হবে।

বৈঠকে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়। রাশিয়ার প্রস্তাবিত খসড়া নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে এ চুক্তি সম্পদানের বিষয়ে উভয়ে একমত প্রকাশ করেন।

সাক্ষাতের সময় রুশ রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একইসঙ্গে শিল্পমন্ত্রীকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রাশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১