ঢাকা ০৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাড্ডায় অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু, দুই শিশু দগ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মধ্য বাড্ডার বৈঠাখালী এলাকায় আগুনে পুড়ে জেসমিন আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছে। রোববার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। দুই সন্তানকে নিয়ে জেসমিন ওই বাসায় ভাড়া থাকতেন। দগ্ধ দুই শিশু হল- সানজিদা আক্তার (৯) ও আমানুল্লাহ জিসান (১১)।

দগ্ধ হওয়ার পর দুই শিশুসহ ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে জেসমিনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিনের স্বামী আব্বাস আলী কাতার প্রবাসী। গতরাত সাড়ে ৩টার দিকে বৈঠাখালির ওই এলাকার ফরিদের কাঠের বাড়ির নিচে ভাঙরির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে কাঠের ওই বাড়িটির দ্বিতীয় তলায় থাকা পরিবারের ওই তিনজন দগ্ধ হন। পরে তাদের সবাইকে বার্ন ইউনিটে ভর্তি করা হলে সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেসমিন।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা.পার্থ শংকর পাল বলেন, জিসান ও সানজিদার অবস্থা আশঙ্কাজনক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাড্ডায় অগ্নিকাণ্ডে মায়ের মৃত্যু, দুই শিশু দগ্ধ

আপডেট সময় ০২:১০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭