ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ স্লোগানের মুখে পড়লেন ডাকসু নেতা মুসাদ্দেক

আকাশ জাতীয় ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে গত রাতে ‘কুয়াশার গান’ নামে একটি কনসার্ট আয়োজন করেছিল ডাকসু। তবে সেই কনসার্টে স্লোগান দিতে গিয়ে শিক্ষার্থীদের বিদ্রুপাত্মক জবাবের মুখে পড়েছেন সংসদটির সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘স্পিরিটস অব জুলাই’ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে হওয়া এই অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

উপস্থিত শিক্ষার্থীরা সংবাদ মাধ্যমকে জানান, কনসার্ট চলাকালে মঞ্চে আসেন মুসাদ্দেক। তিনি তখন শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তবে বিপত্তিটা বাধে তিনি যখন ‘কোটা না সংস্কার?’ স্লোগান দেন। তখন উপস্থিত শিক্ষার্থীদের একাংশ পাল্টা জবাব দেন ‘কোটা, কোটা’ বলে; অন্য একটি অংশ ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ বলে বিদ্রুপ করতে থাকে তাকে। তিনি শেষটা করতে চেয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে আলোচিত স্লোগান ‘তুমি কে, আমি কে?’ বলে, সেখানেও শিক্ষার্থীরা তীর্যক উত্তর দেন ‘মুসাদ্দেক, মুসাদ্দেক’ বলে।

কনসার্টে কেন এমন স্লোগানের মুখে পড়তে হলো তাকে? এর কারণ সংবাদ মাধ্যমকে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী আব্দুল কাদের। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা মূলত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ওপর বিরক্ত হয়েই এই বিদ্রুপাত্মক স্লোগানগুলো দিয়েছে।’

শেষ কিছু দিনে একাধিক বিতর্কিত মন্তব্য করে মুসাদ্দেক আলোচনায় এসেছেন। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’ স্লোগানের মুখে পড়লেন ডাকসু নেতা মুসাদ্দেক

আপডেট সময় ১০:৪০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬