ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাদাখ নিয়ে নতুন কি ইঙ্গিত দিচ্ছে চীন?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারত-চীন সীমান্তে নতুন জেনারেল ওয়াং হাইজিয়াং-কে ডব্লুটিসি’র ভার তুলে দিয়েছেন শি জিনপিং। বেইজিংয়ের এক গত সোমবার অনুষ্ঠানে সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যদের উপস্থিতিতে এই দায়িত্বভার তুলে দেয়া হয়। চীনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি, গত বছর থেকে ডব্লিউটিসি চতুর্থবার প্রধান পদে রদবদল করল।

এতে সিএমসি প্রধান শি জিনপিং ছাড়াও হাজির ছিলেন, জেনারেল ওয়েই ফেংঘে, জেনারেল লি জুওচেং, অ্যাডমিরাল মিয়াও হুয়া এবং জেনারেল ঝাং শেংমিন।

শি জিনপিং পদাধিকারবলে চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন-এর (সিএমসি) চেয়ারপার্সন। সূত্রের খবর, সোমবার শি মোট পাঁচজন সামরিক কর্মকর্তার পদোন্নতিতে সিলমোহর দিয়েছেন। তার মধ্যে অন্যতম ওয়াং হাইজিয়াং।

এর আগে গত জুলাই মাসে ডব্লিউটিসি-র প্রধান পদে আনা হয়েছিল জেনারেল জু কুইলিং-কে। কিন্তু আগস্টে এই রদবদলের পর জু কুইলিং-কে কোথায় পাঠানো হচ্ছে, তা পরিষ্কার নয়।

জানা গেছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএ-র জিনজিয়াং সামরিক এলাকার ভারপ্রাপ্ত অফিসার ওয়াং হাইজিয়াংকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড-এর (ডব্লিউটিসি) প্রধান পদে নিয়ে এসেছেন। ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের আওতায় ভারত-চীন সীমান্ত।

বর্তমানে ভারত-চীন সীমান্তের দায়িত্ব পাওয়া ওয়াং হাইজিয়াংকে গত বছর অগস্টে তাকে অশান্ত জিনজিয়াং প্রদেশের সামরিক কমান্ডারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। একসময় এই এলাকায় সন্ত্রাসবাদ নিয়ে ব্যতিব্যস্ত হয়েছিল বেইজিং। শোনা যায়, ওয়াং হাইজিয়াং-এর সামরিক শক্তিতে শান্তি ফেরে জিনজিয়াং প্রদেশে।

২০১৬ সালে পিএলএ-র হয়ে ভারত ঘুরে গিয়েছেন ওয়াং। অংশ নিয়েছেন যৌথ সন্ত্রাস দমন অভিযানেও। গত বছর থেকেই পূর্ব লাদাখ এলাকায় সীমান্ত সমস্যার জেরে মুখোমুখি সঙ্ঘর্ষে জড়িয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লাদাখ নিয়ে নতুন কি ইঙ্গিত দিচ্ছে চীন?

আপডেট সময় ০১:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১