ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

অস্বাভাবিক বেড়েছে চার কোম্পানির শেয়ারের দাম

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির শেয়ারের দাম গত পাঁচ মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে। এই চার কোম্পানি হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন লুব্রিকেন্ট, দুলামিয়া কটন ও ডমিনেজ স্টিল বিল্ডিং। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ কোম্পানিগুলোর শেয়ারের দাম ১০০ থেকে ১১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীদের সতর্ক করতে বুধবার প্রতিষ্ঠান চারটির বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ৭ সেপ্টেম্বর কোম্পানিটিকে নোটিশ পাঠানো হয়। জবাবে চারটি কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ: গত ২৯ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০ টাকা ৮০ পয়সা, যা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২১ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ চার মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ১০ টাকা ৮০ পয়সা বা ১০০ শতাংশ।

ডমিনেজ স্টিল বিল্ডিং: গত ১১ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ৫০ পয়সা, যা অনেকটা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৩৮ টাকা ১০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ টাকা ৬০ পয়সা বা ১১৮ শতাংশ।

ইস্টার্ন লুব্রিকেন্ট: গত ৪ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৯৭০ টাকা ৫০ পয়সা, যা টানা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ২ হাজার ১০০ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে এক হাজার ১৩০ টাকা ৪০ পয়সা বা ১১৬ শতাংশ।

দুলামিয়া কটন: গত ২০ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৮ টাকা ২০ পয়সা, যা বেড়ে ৭ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৭৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ চার মাসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪০ টাকা ৩০ পয়সা বা ১০৫ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

অস্বাভাবিক বেড়েছে চার কোম্পানির শেয়ারের দাম

আপডেট সময় ০১:৩৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১