ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

কারাগারে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:   

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ (হুজি) সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত বন্দি মাদারীপুরের রাজৈর থানা মজুমদারকান্দি এলাকার মৃত হাকিম ফরাজীর ছেলে মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক (৬০)।

কারাগার সূত্রে জানা গেছে, বিকেলে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন মাওলানা আব্দুর রউফ। এসময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বিকেল সাড়ে ৪টার দিকে মাওলানা আব্দুর রউফকে মৃত ঘোষণা করে।

আব্দুর রউফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা উদ্দেশ্যে কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখা সংক্রান্ত মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিল।

এছাড়াও মতিঝিল থানায় ২টি মামলায়, রমনা থানায় ১টি ও ফরিদপুরের কোতোয়ালি থানায় একটিসহ ৪টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। এ কারাগারে তার কয়েদী নং-৪১৩৫/এ ছিল।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

কারাগারে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামির মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১