ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোল্লা আখুন্দের নেতৃত্বে তালেবানের নতুন সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। এই সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। তালেবানের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমরা জানি, আমাদের দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।’

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পানশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। তালেবানের ঘোষণা অনুযায়ী, পানশির এখন তালেবানের দখলে। আর পানশির দখল নেয়ার ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বতর্তীকালীন সরকারের ঘোষণা দিলো।

নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মুল্লা ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সারাজউদ্দিন হাক্কানি।

আল জাজিরার সাংবাদিক চার্লস স্ট্রাটফোর্ড কাবুল থেকে বলেছেন, তালেবান যাদের নাম ঘোষণা করেছে তাদের বেশিরভাগ নামই ‘পুরাতন’। লাইনআপে অ-তালেবান সদস্যের থাকার কোনো প্রমাণ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে চাপ ছিল যে, তালেবান সরকারে যেন অ-তালেবান সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, এই মন্ত্রিসভা ‘ভারপ্রাপ্ত’। তারা সামনে অন্যান্য গ্রুপের নেতাদের সরকারে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোল্লা আখুন্দের নেতৃত্বে তালেবানের নতুন সরকার

আপডেট সময় ১১:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১