ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পানশির: মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পানশির উপত্যকা দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান। দুই পক্ষের অসংখ্য সদস্য হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।

এ অবস্থায় উপত্যকার নিয়ন্ত্রণকারী জাতীয় প্রতিরোধ ফ্রন্টের কমান্ডার আহমাদ মাসুদ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনার যে প্রস্তাব দিয়েছিলেন তালেবান তা নাকচ করে দিয়েছে।

তালেবান সোজা বলে দিয়েছে, এখন আর আলোচনার সুযোগ নেই।

উপত্যকায় যুদ্ধ শুরুর আগে শান্তির জন্য আলোচনায় বসতে চেয়েছিল তালেবান। কিন্তু আহমাদ মাসুদ তাতে সাড়া দেননি।

তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, আহমাদ মাসুদ আমাদের শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এখন আর আলোচনায় বসার কোনো সুযোগ নেই।

রোববার আহমাদ মাসুদ বলেন, তালেবান হামলা বন্ধ করলে আমরাও যুদ্ধ বন্ধ করতে রাজি আছি। আমরা আলোচনায় বসতে প্রস্তুত।

তালেবান বলে আসছিল আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন মাসুদ, সামরিক শক্তি প্রয়োগ করে ওই উপত্যকা দখল করা হবে।

গত পাঁচদিন ধরে পানশির দখলের লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানে। রোববার বিকেলে তারা দাবি করে, উপত্যকার প্রায় পুরো অংশ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পানশির: মাসুদের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল তালেবান

আপডেট সময় ০১:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১