ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

জাপানের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য সানাই তাকাইচি। তিনি দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

এর মধ্য দিয়ে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। খবর জাপান টাইমসের।

এর আগে ক্ষমতাসীন দল এলডিপির প্রেসিডেন্ট পদের দৌড়ে আইনপ্রণেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন তিনি। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির নেতাই হবেন প্রধানমন্ত্রী। তিনি জাপানেরর সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেরও সমর্থন পেয়েছেন।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ বলে পরিচিত। জাপানের জাতীয় প্রতিরোধ বাহিনী প্রতিষ্ঠার পক্ষে তিনি সাংবিধানিক সংশোধনের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। ১৯৯৩ সালে সানাই তাকাইচি প্রথম পার্লামেন্টের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন। পরে বর্তমানে বিলুপ্ত হওয়া নিউ ফ্রন্টিয়ার পার্টিতে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

আপডেট সময় ১১:৫৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১