ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে থাকতে হবে : ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‌‘বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে যুক্ত থাকতে হবে। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির মানবিক চাহিদা ও প্রয়োজন নিরূপণ এবং অর্থনৈতিক সহায়তা ও স্থিতিশীলতা নিশ্চিতের মাধ্যমে শরণার্থী সংকট মোকাবিলা করতেই বিশ্বকে কাবুলে আরও বেশি করে যুক্ত থাকা প্রয়োজন।

শনিবার (৪ সেপ্টেম্বর) জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এ কথা বলেন ইমরান খান। রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ।

ইমরান খান বলেন, ‘এ ধরনের পদক্ষেপের মাধ্যমেই কেবল আফগানিস্তানে নিরাপত্তা ফিরে আসবে এবং আফগান নাগরিকদের গণহারে দেশত্যাগের হিড়িক প্রতিরোধ করা যাবে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের শরণার্থী সংকটও সমাধান করা সম্ভব হবে।’

পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ফোনালাপে আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধান নিশ্চিতে জোর দেন ইমরান খান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে থাকতে হবে : ইমরান খান

আপডেট সময় ১২:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১