ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

গৃহবধূকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

বগুড়ার সারিয়াকান্দিতে এক মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫০) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার মধ্য রাতে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছেন র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার সোহরাব হোসেন জানান, ইউপি সদস্য আমজাদ হোসেন সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কামালপুর গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে। প্রতিবেশী ওই গৃহবধূর স্বামী মানসিক প্রতিবন্ধী। এ সুযোগে আমজাদ হোসেন গৃহবধূকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। একপর্যায়ে তিনি প্রায় এক মাস আগে ৪ আগস্ট ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করেন।

এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূ ইউপি সদস্য আমজাদ হোসেনের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করেছেন। এরপর থেকে র‌্যাবের গোয়েন্দা দল অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের কাঁঠালতলা এলাকা থেকে আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। শনিবার বিকালে একমাত্র আসামি আমজাদ হোসেনকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

গৃহবধূকে ধর্ষণ, ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৯:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১