ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোলায় শিশু হত্যায় চার আসামির যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার চরফ্যাশন উপজেলায় আলোচিত শিশু কেফায়েত উল্লাহ রায়হান হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- উপজেলার শশিভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোস্তফা, ইকবাল, জামাল উদ্দিন চৌকিদার ও একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদিন গাজী।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

এ সময় হত্যার সাথে জড়িত থাকায় মামলার চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

আদালতের রায় সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত আসামিরা ৩২ শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে বিগত ২০১৩ সালের মে মাসের ২০ তারিখ বিকাল ৫টায় পরিকল্পিতভাবে একই এলাকার বাসিন্দা মাওলানা আবদুল্লাহ আল নোমানের ১০ বছরের শিশুপুত্র কেফায়েত উল্লাহ রায়হানকে ওই এলাকার চৌকিদার বাড়ি সংলগ্ন ধান খোলা মাঠের পাশে গলা টিপে হত্যা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোলায় শিশু হত্যায় চার আসামির যাবজ্জীবন

আপডেট সময় ১০:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১