ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

১৫৭টি মাছ ১ কোটি ৩৩ লাখ টাকা! রাতারাতি কোটিপতি ৮ জেলে

আকাশ নিউজ ডেস্ক:   

ভারতের মহারাষ্ট্র রাজ্যে কয়েকজন জেলে সম্প্রতি সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর সমুদ্রে বিভিন্ন মাছের পাশাপাশি তারা পেয়েছিলেন ১৫৭টি ভোল মাছ। এই মাছই বদলে দিল ওই জেলেদের জীবন। মাছগুলো বিক্রি হয়েছে ১ কোটি ৩৩ লাখ টাকায়।

গত সন্ধ্যায় হারবা দেবী থেকে মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন চন্দ্রকান্ত। আটজন সহকর্মীকে নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। সেই যাত্রাতেই তাদের জালে জড়িয়েছে দুর্মূল্য এই মাছ। তারপর পালঘরের মুরবে এলাকায় নিলামে তোলা হয় ওই মাছগুলো। সেখানেই উত্তরপ্রদেশ এবং বিহারের ব্যবসায়ীরা কিনেছেন এই মাছ।

ভোল মাছের প্রত্যেকটি অংশ ওষুধ এবং প্রসাধন তৈরির কাজে ব্যবহত হয়। ওষুধ, প্রসাধন, দেহের সঙ্গে মিশে যাওয়া সেলাইয়ের সুতাসহ বিভিন্ন জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এই মাছ। হংকং, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানে এই মাছের বিপুল চাহিদা রয়েছে। কিন্তু দূষণের জন্য অনেক কমেছে ভোল মাছ। তা পেতেই ভাগ্য ফিরতে চলেছে ওই মৎস্যজীবীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

১৫৭টি মাছ ১ কোটি ৩৩ লাখ টাকা! রাতারাতি কোটিপতি ৮ জেলে

আপডেট সময় ১০:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১