ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বকেয়া দাবিতে বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক: 

নগরীর উত্তরা ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিজিএমইএ ভবনের সামনে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে স্টাইল ক্র্যাফ্টস লিমিটেডের শ্রমিকরা।

বুধবার সকাল ১০ টা থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত একটানা কয়েকশ’ শ্রমিক বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে আছে বলে জানা গেছে।

আন্দোলনকারী শ্রমিকরা জানান, তাদের ৭ মাসের বেতন, ৫ বছরের ছুটির টাকা, ২টি ঈদ বোনাস, ওভারটাইম না দিয়েই কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে।

এ বিষয়ে গার্মেন্টের সুপারভাইজার ইউনুস বলেন, ঈদের আগে ২০ জুলাই আমাদের পাওনাদি না দিয়ে গার্মেন্ট মালিক কারখানা বন্ধ ঘোষণা করেছে। কথা ছিল ঈদের পর কারখানা খুলে বেতন-বোনাস সহ সব পাওনাদি পরিশোধ করা হবে। কয়েকদফা তারিখ দিয়েও মালিক কারখানা খোলেননি। বিজিএমই নেতাদের সঙ্গে এ নিয়ে মিটিংও হয়েছে। গতকাল ১০ টা থেকে কয়েক হাজার শ্রমিক এখানে এসে জড়ো হয়েছে। সারারাত আমরা এখানে বসে ছিলাম। রাতে আশপাশের সব খাবার হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ খাবার খেতে না পারে। নারী গার্মেন্ট শ্রমিকরা রাত জেগে অনেক কষ্ট করেছে। আমরা আন্দোলন অব্যাহত রেখেছি, আমাদের ন্যায্য পাওনা চাই।

তিনি জানান, দুটি কারখানার ৪২০০ শ্রমিক রয়েছে। কারখানা দু’টি গাজীপুর ধান গবেষনা ইনস্টিটিউটের সামনে অবস্থিত। শ্রমিকরা গতকাল সেখান থেকেই এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বকেয়া দাবিতে বিজিএমইএ ভবনের সামনে গার্মেন্ট শ্রমিকদের অবস্থান

আপডেট সময় ০৭:০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১