ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরবর্তী আইফোনে স্যাটেলাইট যোগাযোগ!

আকাশ আইসিটি ডেস্ক :

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী আইফোন সিরিজে বিল্ট-ইন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা নিয়ে আসার খবর ছড়িয়েছে। অ্যাপল জনপ্রিয় বিশ্লেষক কুও’ জানিয়েছে স্যাটেলাইট সেবা ব্যবহারে আগ্রহীদের হয়তো আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আইফোন ১৩তে থাকতে পারে লো-আর্থ-অরবিট স্যাটেলাইট কল ও মেসেজিং সুবিধা।

আইফোনে বিল্ট-ইন স্যাটেলাইট কল ও মেসেজিং সুবিধা চালু হলে কোনো সেল সেবা ছাড়াই প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিং চলাকালীনও যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। ব্যবহারকারীকে আলাদাভাবে স্যাটেলাইট কমিউনিকেটর কেনার প্রয়োজন পড়বে না। স্যাটেলাইটের মাধ্যমে কথা বলার সুবিধা দিতে আইফোনে কোয়ালকমের এক্স৬০ মডেমের সংশোধিত সংস্করণ ব্যবহার করা হতে পারে। যদিও স্যাটেলাইট সুবিধা শুধু কয়েকটি অ্যাপেই সীমাবদ্ধ থাকবে তবে আইফোনে এ সুবিধা আসলে অবাক হওয়ার কিছু নেই। মোবাইল স্যাটেলাইট সেবা চিরাচরিত সেলুলার ডেটার থেকে কয়েক গুণ ধীরগতির। এ ছাড়া স্যাটেলাইট সেবায় অনেকে ইন্টারনেটভিত্তিক অ্যাপস ব্যবহার করার সুযোগ নেই।

২০১৯ সালে গুঞ্জন ছড়িয়েছিল, আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি তৈরি করছে অ্যাপল। তবে এ প্রযুক্তি সম্বলিত পণ্য পাঁচ বছরের মধ্যে বাজারে আসতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। দুই বছর খুব কম সময় হলেও নতুন খবরটির মাধ্যমে সেই গুঞ্জনের সত্য প্রমাণিত হলো। উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন লাইনআপ উন্মোচন করতে পারে অ্যাপল। শুধু প্রো মডেল নাকি সব আইফোন রেঞ্জেই এ সুবিধা আসবে সেটি এখনো নিশ্চিত নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরবর্তী আইফোনে স্যাটেলাইট যোগাযোগ!

আপডেট সময় ০৯:০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১