ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় খন্দকার মোশতাকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় অভিযুক্ত খন্দকার মোশতাকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করা হয়। কুমিল্লার দাউদকান্দিতে খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালাও ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্রাপ্তের দাবিতে কুমিল্লার দাউদকান্দির দশপাড়ার বাড়ি ঘেরাওসহ তার প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে বাড়ির সামনে যায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

জানা গেছে, বাড়িটিতে মোশতাকের পরিবারের কেউ থাকেন না। তবে স্থানীয় মসজিদের ইমাম একটি কক্ষে থাকতেন। ঘটনার সময় তিনিও বাড়িতে ছিলেন না।

এদিকে দাউদকান্দি দশপাড়া বঙ্গবন্ধু ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরও অনেকে। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, হামলার খবর শুনে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লায় খন্দকার মোশতাকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

আপডেট সময় ০৫:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১