ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ে করেই হজে যেতে চাই, তবে অভিনয় ছাড়ছি না: আঁচল

আকাশ বিনোদন ডেস্ক :

বিয়ে করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা আঁচল আঁখি। সব ঠিক থাকলে আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বিয়ের পরিকল্পনা রয়েছে তার।

পাত্র উঠতি গায়ক সৈয়দ অমি। তার সঙ্গে নয় মাস ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ‘ভুল’খ্যাত অভিনেত্রী।

কিছুদিন ধরেই আঁচল বিয়ে করেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ অভিনেত্রী জানান, বিয়ে নয়, প্রেম করছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আসছে বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

একটি মিউজিক্যাল ফিল্মে কাজের সুবাদে অমির সঙ্গে পরিচয় হয় বলে জানান আঁচল।

তিনি বলেন, ‘ও জান রে’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে কাজ করতে গিয়ে আমাদের পরিচয় হয়। যেখানে নায়ক-নায়িকারূপে হাজির হয়েছিলাম দু’জন। এরপর থেকে আমাদের মাঝে ভালো লাগা থেকে প্রেম হয়। বিষয়টি দুই পরিবারই জানে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই বিয়ে করবো। ’

খবরে প্রকাশ হয়েছে বিয়ের পর নাকি স্বামীকে নিয়ে হজে যাবেন এবং অভিনয় ছেড়ে দিবেন আঁচল। এ বিষয়ে আঁচল বলেন, ‘অভিনয় ছাড়ছি না। পরিবার নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। স্বামীকে নিয়ে যাচ্ছি কি না, সেটি সময়ই বলে দেবে। ’

২০১১ সালে ‘ভুল’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান আঁচল। তার অভিনীত ‘জটিল প্রেম’ সিনেমাটি দর্শকমহলে প্রশংসিত হয়। জুটি বেঁধেছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে।

সর্বশেষ ‘আয়না’, ‘চিৎকার’, ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন আরেকটি সিনেমার শুটিং শুরু হয়েছে। এটিসহ কয়েকটি সিনেমায় কাজ করেছেন আঁচল। ‘কর্পোরেট’ নামের ওয়েব সিরিজেও তাকে দেখা গেছে তাকে।

অন্যদিকে, গান নিয়ে ব্যস্ত রয়েছেন অমি। আঁচলের সঙ্গে সঙ্গেই প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান। এছাড়া প্রকাশ হয়েছে, ‘রঙিলা ভাবের কন্যা’, ‘তুই’, ‘ওরে প্রিয়া’, ‘মন কান্দে’সহ বেশ কিছু কাজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ে করেই হজে যেতে চাই, তবে অভিনয় ছাড়ছি না: আঁচল

আপডেট সময় ১১:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১