ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন যশ

আকাশ বিনোদন ডেস্ক :

পাঁচদিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কলকাতার অভিনেত্রী ও বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহান। সন্তান ঈশানকে নিয়ে সোমবার (৩০ আগস্ট) দুপুরে বাসায় ফেরেন তিনি।

সঙ্গে ছিলেন বন্ধু যশ দাশগুপ্ত।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় যশের কোলে ছিল ছোট্ট ঈশান। পাশেই ছিলেন নায়িকা নুসরাত। তখন পাপারাজ্জিদের দিকে হাত নাড়িয়ে শুভেচ্ছাও বিনিময় করেন তিনি।

পরে ঈশানকে নুসরাতের কাছে দিয়ে গাড়ি চালিয়ে তাদের বাড়ি নিয়ে যান যশ।

এর আগে রোববার (২৯ আগস্ট) ছেলেসহ নুসরাতের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তাদের আরও একদিন পর্যবেক্ষণে রেখে চিকিৎসকরা বাসায় ফেরার অনুমতি দিয়েছেন সোমবার।

এর আগে ২৫ আগস্ট নুসরাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন এই তারকা। নবজাতকের ওজন হয় ২ দশমিক ৯ কেজি।

নুসরাতের ইচ্ছা অনুযায়ী সন্তান জন্ম নেওয়ার সময় তার পাশে ছিলেন যশ দাশগুপ্ত। অন্তঃসত্ত্বা থাকাকালীন হবু মায়ের সব দায়িত্ব নিয়েছিলেন এই অভিনেতা। কিন্তু নুসরাত নিজে এই বিষয়ে নিয়ে মুখ খোলেননি।

ছেলের নাম ঈশান রাখলেও তার ইংরাজি বানানের প্রথমেই ‘Y’ শব্দটি ব্যবহার করেছেন নুসরাত। তাতেই অনেকে প্রশ্ন তুলেছেন, যশের নামের সঙ্গে মিলিয়েই কি ছেলের নাম রেখেছেন অভিনেত্রী?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলেকে নিয়ে বাসায় ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন যশ

আপডেট সময় ১১:০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১