ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬ মাসে মিমের ‘জিরো ফিগার’

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের পরিশ্রম সার্থক হয়েছে। দীর্ঘ ৬ মাসে ফিটনেসের প্রতি মনোযোগী এই নায়িকা গড়েছেন ‘জিরো ফিগার’। অন্তর্জালে দু’টি আবেদনময়ী ছবি প্রকাশ করে সেই খরব ভক্তদের জানিয়েছেন মিম নিজেই।

ক্যারিয়ারের শুরু থেকেই ফিটনেসের প্রতি মনোযোগী তিনি, নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের ঘাটতি রাখেননি কখনো। তবে গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবং সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

আজ নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। নায়িকা লিখেছেন, ‘তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।’

ছবিতে মিমকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি। যেটাকে প্রচলিত কথায় ‘জিরো ফিগার’ বলা হয়ে থাকে।

উল্লেখ্য, লকডাউন কাটিয়ে কাজে ব্যস্ত হয়েছেন মিম। শুটিং করছেন ‘অন্তর্জাল’ সিনেমার। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তরুণ তারকারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬ মাসে মিমের ‘জিরো ফিগার’

আপডেট সময় ১১:৩৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১