ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার ব্যাটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জেগেছিল ভারতের। কিন্তু ইংলিশ পেসার ওলে রবিনসনের বোলিং তোপে শেষ ৬৩ রানেই ৮ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারে কোহলিবাহিনী।

শনিবার হেডিংলি টেস্টে ইনিংস ও ৭৬ রানে জিতেছে ইংল্যান্ড। এই জয়ে সিরিজে ১-১ সমতা টানলো স্বাগতিকরা।

চতুর্থ দিন সকালে ভারতের দ্বিতীয় ইনিংস ২৭৮ রানে থামে। ইংলিশ পেসার ওলে রবিনসন দ্বিতীয় নতুন বলের দারুণ ব্যবহার করেন। ৬৫ রানে তুলে নেন ৫ উইকেট।

এর আগে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু পরদিন অর্থাৎ আজ সকালেই আগেরদিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে বিদায় করেন।

চেতেশ্বর পূজারা ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু ব্যক্তিগত ৯১ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর আগে একবার ‘জীবন পাওয়া’ কোহলি ৫৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।

মূলত কোহলির বিদায়ের পর ভারতীয় ব্যাটিং লাইনআপ ধ্বসে পড়তে শুরু করে। সফরকারীরা শেষ ৮ উইকেট হারায় ৬৮ রানে, এর মধ্যে ২ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট। খেলাও শেষ হয়ে যায় মধ্যাহ্ন বিরতির ঠিক ১৫ মিনিট আগে।

এই ম্যাচ জেতায় একটি নতুন রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ইংলিশ টেস্ট দল তার নেতৃত্বে এই নিয়ে ২৭টি ম্যাচ জিতলো।

আগামী বৃহস্পতিবার ওভালে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। এরপর ১০ সেপ্টেম্বর থেকে ওল্ড ট্রাফোর্ডে গড়াবে পঞ্চম ও শেষ টেস্ট।

এর আগে ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টের শেষ দিনে হেরে বসে ইংল্যান্ড। কিন্তু তৃতীয় টেস্টে ভারতকে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট করে দেয় স্বাগতিকরা। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪৩২ রানের পাহাড় গড়ে তারা, যা ৮ টেস্টে তাদের প্রথম জয়ের ভিত গড়ে দেয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৭৮ (অ্যান্ডারসন ৩/৬) এবং ২৭৮ (পূজারা ৯১, কোহলি ৫৫, রবিনসন ৫/৬৫)

ইংল্যান্ড: প্রথম ইনিংস ৪৩২ (রুট ১২১)

ফলাফল: ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতকে ইনিংস ব্যবধানে হারালো ইংল্যান্ড

আপডেট সময় ০৮:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১