ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২২

আকাশ জাতীয় ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইছকা বিলে বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আজ শনিবার নাশরা (৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর ডুবুরি দল নাশরার মরদেহ উদ্ধার করে। শিশুর চাচা শাহিদ হোসেন নাশরার মরদেহ সনাক্ত করেছেন।

এ নিয়ে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে। ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা নৌকাটি উপরে উঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, কিশোরগঞ্জ থেকে উদ্ধার কাজ চালাতে দমকল বাহিনীর ডুবুরি দল রাতে এসে যোগ দিয়েছেন। রাত ২টা পর্যন্ত তারা অভিযান চালিয়ে সাময়িক বন্ধ রাখেন। ছয় ঘণ্টা বিরতির পর শনিবার সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেছেন তারা।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় শিশুর মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২২

আপডেট সময় ০১:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১