ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

মেহেরপুরে পিঠে গুলি করে ব্যাংক এজেন্টকে খুন

আকাশ জাতীয় ডেস্ক:  

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে একটি ব্যাংকের মুজিবনগর উপজেলা শাখার এজেন্ট খাদেমুল ইসলামের (৩৫) পিঠে গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আমঝুপি-খোকসা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত খাদেমুল ইসলাম মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খাদেমুল মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে সিটি ব্যাংক থেকে টাকা নিয়ে গাংনী এজেন্ট ব্যাংকে যাচ্ছিলেন। আমঝুপি-খোকসা সড়কে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কাছাকাছি পৌঁছলে একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তিনজন হেলমেট পরিহিত ব্যক্তি গতিরোধের চেষ্টা করে।

গতিরোধ না করায় পেছন থেকে খাদেমুলের পিঠে গুলি ছোড়ে। এ সময় সে পড়ে গেলে হামলাকারীরা টাকার ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। গুলির শব্দ ও ব্যাংক কর্মকর্তার আর্তচিৎকারে মাঠে কর্মরত লোকজনের ছুটে আসা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। তবে হামলাকারীরা টাকা ছিনতাই করতে পারেনি।

এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

গাংনী থানার ওসি মো. বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি; ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

মেহেরপুরে পিঠে গুলি করে ব্যাংক এজেন্টকে খুন

আপডেট সময় ০৯:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১