ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

৬০ হাজার হজযাত্রীর প্রত্যাবর্তন, ১৩৫ জনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পবিত্র হজ পালন শেষে ৬০ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে বলে হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শুক্রবার পর্যন্ত ৬০ হাজার ১৫২ জন হজ যাত্রী সৌদি আরব হতে দেশে ফিরছেন। এবারের হজ পালন করতে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ২২৯ জন সৌদি আরব গেছেন। এরমধ্যে সৌদি আরবে বাংলাদেশের ১৩৫ হজ যাত্রী ইন্তেকাল করেছেন।

সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব থেকে প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, এ পর্যন্ত গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স ১৭২ ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করে। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স ৮০টি ও সৌদি এয়ারলাইন্স ৯২ টি হজ ফ্লাইট পরিচালনা করে বলে হজ অফিস সূত্রে জানা যায়। মোট ৩৭০টি হজ ফ্লাইটের মধ্যে বাংলাদেশ বিমান ১৯১টি ও সৌদি এয়ার লাইন্স ১৭৯টি হজ ফ্লাইট পরিচালনা করবে।

এবছর সৌদি আরবে বাংলাদেশের ১৩৫ জন হজ যাত্রীর মধ্যে ২৯ জন মহিলা রয়েছেন। বাংলাদেশের হজ যাত্রীর মধ্যে মক্কায় ১০২ জন , মদিনায় ১৫ জন, জেদ্দায় ২জন ও মিনায় ১৬ জন ইন্তেকাল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

৬০ হাজার হজযাত্রীর প্রত্যাবর্তন, ১৩৫ জনের মৃত্যু

আপডেট সময় ১০:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭