ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব জাতিসংঘে অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান কামরাঙ্গীরচরে কারখানায় আগুন এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭’র সমর্থন পুনর্ব্যক্ত দেশকে গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি খোকন হরমুজ প্রণালি সংকটে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা চরম হুমকির মুখে: আইইএ প্রধান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী রাজধানীতে পুলিশ কনস্টেবলের ‌‘আত্মহত্যা’

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মাহি

আকাশ বিনোদন ডেস্ক : 

বিয়ে বিচ্ছেদের পর ফের বিয়ের গুঞ্জন চলছে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ঘিরে। যদিও মাহি এখনো বিষয়টি স্বীকার করেননি। সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালে বিয়ে হয় মাহির। এ বছর তারা বিচ্ছেদের ঘোষণা দেন। মাহির ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। তবে এসবে পাত্তা দেন না মাহি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেন। সম্প্রতি নিজের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ।’’

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মাহি। এরপর বেশ কিছু ছবিতে তাকে দেখা গেছে। ছবিটির পরিচালক ছিলেন শাহীন সুমন। সম্প্রতি একই পরিচালকের দেড়শ পর্বের ওয়েব সিরিজ ‌‘মাফিয়া’য় যুক্ত হয়েছেন মাহি। তিনি জানান, ‘‘শাহীন সুমনের সঙ্গে সিনেমা করেই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু। তার সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের।’’

আন্ডারওয়ার্ল্ড ও প্রেমের গল্প নিয়ে ‘মাফিয়া’। বিগ বাজেটের সিরিজটি ১৫০ পর্বের হবে। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল গত বছর। শাহীন সুমনের গল্পে ‘মাফিয়া’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয়নি: জ্বালানিমন্ত্রী

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মাহি

আপডেট সময় ১০:৩৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১