ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

আফ্রিদির বোলিং ঝলকে উইন্ডিজকে হারালো পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদির বোলিং ঝলকে ভর করে জ্যামাইকা টেস্টে উইন্ডিজের বিপক্ষে বড় জয় পেয়েছে পাকিস্তান।

জ্যামাইকার সাবিনা পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৯ রানে জিতেছে পাকিস্তান।

শেষ ইনিংসে ৩২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পঞ্চম দিনে ২১৯ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেছেন জেসন হোল্ডার। অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের ব্যাট থেকে আসে ৩৯ রান। এছাড়া কাইল মেয়ার্স করেন ৩২ রান। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া আফ্রিদি দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া নোমান আলী ৩ ও হাসান আলী ২ উইকেট লাভ করেছেন।

এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৩০২ রান করে। এরপর ক্যারিবীয়রা গুটিয়ে যায় ১৫০ রানে। দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান তোলে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়দের ৩২৯ রানের টার্গেট দিয়েছিল বাবর আজমবাহিনী।

দুই ম্যাচের সিরিজটি ১-১ এ ড্রয়ে শেষ হয়েছে।

সিরিজে দুর্দান্ত বোলিং করা শাহিন আফ্রিদি, শিকার করেছেন মোট ১৮টি উইকেট। ফলে ম্যাচসেরার পাশাপাশি সিরিজসেরাও নির্বাচিত হয়েছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

আফ্রিদির বোলিং ঝলকে উইন্ডিজকে হারালো পাকিস্তান

আপডেট সময় ০৯:০৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১