ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক : 

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের অথনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নীত করা হয়েছে। খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার। অর্থনীতিকে আইসিউ থেকে মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে।’

সোমবার চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে ভোটের গাড়ি কার্যক্রম ও গণভোট সংক্রান্ত স্টল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটল অবস্থা থেকে স্থিতিশীল করা হয়েছে, রেমিটেন্স ভালো অবস্থায় আছে। এক্সপোর্ট এগিয়ে গেছে।’

তিনি বলেন, ‘পাচারকৃত অর্থ ফেরত আনতে সময় লাগছে। দেশের অর্থনীতি আইসিইউতে ছিল। এখন কিছুটা রিকভারি করেছে।’

গণভোট ও আগামী নির্বাচন সম্পর্কে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘‘গণভোটে আমরা ‘হ্যাঁ’ চাচ্ছি।’’

নবম পে স্কেল সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা পে-কমিশন করেছি। তারা রিপোর্ট দিলে এটিকে বাস্তবায়নের চেষ্টা করব। তবে এখানে প্রচুর অর্থের সংস্থান দরকার হবে।’

এর আগে উপদেষ্টা গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেড় বছরে খাদের কিনার থেকে অর্থনীতিকে তুলে এনেছে সরকার: অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০২:০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬